See and watch
see এবং Watch দুইটার অর্থই তো দেখা , তাহলে পার্থক্য কোথায়ঃ
এটা বুঝার জন্যে কয়েকটা বিষয় মাথায় রাখবেন-ঃ
১। যদি আপনি সময় নিয়ে কিছু দেখেন যেটা চলমান বা পরিবর্তন হচ্ছে এবং তাতে মনযোগ দেন, তাহলে সেই দেখার নাম হচ্ছে- Watch.
যেমনঃ আমি প্রতি রাতে টেলিভিশন দেখিঃ
I watch television every night. ( এখানে বলতে পারবেন না, I see television )
অন্যদিকে কোনো কিছু যদি আপনি অল্প সময়ের জন্য লক্ষ্য করেন, তাহলে সেই দেখা হবে #See:
যেমনঃ আমি গতকাল সাকিবকে শপিং সেন্টারে দেখেছিলামঃ
I saw Sakib at the shopping center yesterday. ( এখানে যদি বলেন I watched তাহলে এটা একটা ভিন্ন অর্থ বুঝাবে)
২। আবার খেয়াল্ করবেন যে, আপনি যদি কোনো খেলা দেখার কথা বলেন, বা কোথাও যেয়ে পাব্লিক পারফরম্যান্স দেখেন, সিনেমায় যেয়ে নাটক, মুভি ইত্যাদি দেখার কথা বলেন, তাহলে সেই দেখার ক্ষেত্রে ইউজ করতে হবে-- #See.
যেমনঃ আমি গতরাতে একটা চমৎকার নতুন মুভি দেখেছিলামঃ
I saw a fascinating new movie last night.
এর অর্থ আপনি সিনেমা হলে যেয়ে দেখেছেন।
আবার আপনি যদি বাসায় বসে টিভিতে একটা মুভি দেখেন, তাহলে ইউজ করতে হবে- #Watch .
আমি গতকাল রাতে টিভিতে আয়নাবাজি দেখেছিলামঃ
I watched Ainabazi on television last night.
৩। আমরা যদি কোনো চেষ্টা করা ছাড়াই কিছু দেখি, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে- see .
যেমনঃ যদি তুমি সদরঘাট যাও, তুমি অনেক লঞ্চ দেখতে পারবেঃ
If you go to Sadarghat, you will see many launches. ( এখানে বলতে পারবেন না, You will watch...)
No comments
Post a Comment