Header Ads

Header ADS

Can could and may

 #Can_Could_May 


যখন আমরা #সম্ভাবনার কথা উল্লেখ করি, তখন আমরা Can, Could, May ইউজ করি; কিন্তু এদের অর্থ একে অপরের থেকে আলাদাঃ 


যেমনঃ 

শহরে সাইকেল চালানো বিপজ্জনক হতে পারেঃ

It can be dangerous to cycle in the city.


( অর্থাৎ এরকম ঘটনা ঘটে, বা এরকম হওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে)


আবার লক্ষ্য করেনঃ

It could/may be dangerous to cycle in the city.


( এটা দিয়ে জোরালো কোনো সম্ভাবনা বুঝাচ্ছে না; বরং একটা দুর্বল/কম  সম্ভাবনার কথা বলা হচ্ছে) 


#শহরে সাইকেল চালানো বিপজ্জনকঃ

It’s dangerous to cycle in the city.

(এখানে একটা নিশ্চিত বাস্তবতাকে নির্দেশ করতেছে, তাই can, could, may কিছু ব্যবহার করা হয়নি)  


...…....….......................


আবার লক্ষ্য রাখবেন যে, কোনো #অনুমতি চাওয়ার জন্য আমরা  Can, Could, May এই তিনটাই ইউজ করতে পারি; 

কিন্ত অনুমতি দেয়ার ক্ষেত্রে মূলত Can ইউজ করা হয়; মাঝে মাঝে May ইউজ করা হয়; কিন্তু এই ক্ষেত্রে কখনোই Could ইউজ করা হয় না। 


#Can I ask you a question?

#Could I ask you a question?

#May I ask you a question?


বলতে পারবেন না, yes, you could..

বলতে হবে, Yes, you can.

,....,...................


যখন আমরা #অনুরোধ করি তখন Can  বা Could  ইউজ করি; কিন্তু May  ইউজ করি না। 

Could  হচ্ছে বেশি polite. 



Can you call back later? I’m busy now.


Could you call back later? I’m busy now.


Teachers and parents often use can and could in requests:


Can you open you books at page 34, please.


Can you please refrain from chewing gum.


Could you just sit down and listen!


............….....................


#ভবিষ্যতের  কোনো সম্ভাবনা প্রকাশ করতে  আমরা  Could ইউজ করি, Can না। 


Working in Dhaka next winter could be an awesome  experience. 



No comments

Powered by Blogger.