Header Ads

Header ADS

As and like

 As এবং  like


এই দুইটা শব্দ  preposition অথবা conjunction ব্যবহৃত হয়! . যখন  prepositions হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের অর্থ ভিন্ন 


. As + noun এর অর্থ হলো ‘in the role of’বা হিসেবে!


, like + noun অর্থ হচ্ছে ‘similar to’ or ‘in the same way as’= একইরকম বা একই রকমভাবে !


যেমনঃ 


১। As your teacher, I’ll help you as much as I can.


তোমার টিচার হিসেবে, আমি তোমাকে যতটুকু পারি ততটুকু সাহায্য করবো!


এখানে যিনি এই কথাটি বলছেন, তিনি হচ্ছেন একজন টিচার । 


অন্যদিকে, 


Like your teacher, I’ll help you as much as I can.


তোমার টিচার এর মত, আমি তোমাকে যতটুকু পারি  সাহায্য করবো! 


এখানে যিনি কথাটি বলছেন, তিনি টিচার না, কিন্তু টিচার মত একইরকম ভাবে কাজটা করবেন বুঝাচ্ছেন!


২। দুইটা বিষয়কে তুলনা করতে আমরা সাধারণত Like ইউজ করি, As না !  


We use like (but not as) to compare two things:


বলতে পারবেন নাঃ He has got a backpain as me.


বলতে হবেঃ He has got a backpain like me.


Like the other students, he finds it a bit difficult to understand reading passages.


অন্যন্য    ছাত্রদের মত, তার কাছেও রিডিং প্যাসেজ বুঝা কিছুটা কঠিন মনে হয়!


বলতে পারবেন নাঃ  As the other students, he finds it difficult to understand reading passages.


When we compare #appearance or #behaviour, we use like, not as:


That house looks like a castle.


Not: That house looks as a castle.


৩। চাকরির কথা বললে , আমরা সাধারণত As ইউজ করি!


যেমনঃ 


সে টিচার হিসেবে দীর্ঘ সময় চীনে কাজ করেছিলেনঃ


He worked for a long time as a teacher in China.


Not: … like a teacher in China.


৪। দুইটা বাক্যকে তুলনা করার সময় conjunctions হিসেবে as এবং like ইউজ করলে , তাদের অর্থ সেইম।  Like is a little more informal.


তাকে আমার মত করে কেউ বুঝে নাঃ


Nobody understands her as I do.


Nobody understands her  like I do.



No comments

Powered by Blogger.